কাতারে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রস্তুতিতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা।
ড্র করল
জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচও ড্র করল বাংলাদেশ ইমার্জিং দল। এদিন হাফ সেঞ্চুরি করেছেন আশিকুর রহমান শিবলি। এছাড়া অর্শশতক করে বাংলাদেশকে পথ দেখান জাকের আলী অনিক।
ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও জেতার সুযোগ ছিল বাংলাদেশের। তবে চট্টগ্রামে প্রথম ম্যাচ জিতে লিড নিলেও শেষ পর্যন্ত সিরিজ নিশ্চিত করতে পারল না টাইগাররা।
জয় না পেলেও আনিসুর রহমান জিকোর বীরত্বেই শেষ পর্যন্ত লিগে টানা দ্বিতীয় হার এড়াল বসুন্ধরা কিংস। এগিয়ে যাওয়ার পরও আবাহনীর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে কিংস। ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় পেনাল্টি সেভ করে দলকে বাঁচিয়েছেন জিকো।
রাজশাহীতে আফগানিস্তানের বিপক্ষে পঞ্চম যুব ওয়ানডেতে অসাধারণ ব্যাটিং করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে জেতালেন অধিনায়ক আজিজুল হাকিম। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ২-২ ব্যবধানে ড্র হয়েছে।
ফিফা প্রীতি ম্যাচের প্রথমটিতে স্বাগতিক নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। শনিবার কাঠমান্ডুরদশরথ স্টেডিয়ামে শুরু থেকেই সমানে সমান লড়াইয়ে কেউ কাউকে ছাড় দেয়নি।
ইউরোপের গণ্ডি পেরিয়ে এখন মেক্সিকান ক্লাব মন্টেরেতে খেলেন সাবেক রিয়াল মাদ্রিদের স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস।
আল শাবাবের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ১০ জনের আল নাসর। ম্যাচে আল নাসরের হয়ে একটি গোল করেন রোনালদো। শুক্রবার (৭ মার্চ) রাতে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচের একেবারে শেষ সময়ের গোলে হার এড়িয়েছে ইন্টার মিলান। আক্রমণ-পাল্টা আক্রমণে এসি মিলান ও ইন্টার মিলানের লড়াইটা ছিলো দুর্দান্ত।
প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে লিড নিয়েছিল শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দল। তবে তৃতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। সিরিজ বাঁচাতে আজকের ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে লঙ্কান মেয়েদের ২১ রানে হারিয়েছে টাইগ্রেসরা। এই জয়ে ২-২ এ সিরিজ ভাগাভাগি করল দুই দল।